শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উড়োজাহাজটি মধ্য-আকাশে চুরমার হতে পারে

531d3d3f1ac87-Missing-jetনিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজটি মধ্য-আকাশে কোনো কারণে বিধ্বস্ত বা ভেঙে চুরমার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বোমা বিস্ফোরণ বা এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটার কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উড়োজাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এ দাবি করেছেন।



তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্রটি গতকাল রোববার নাম প্রকাশ না করে বলেন, ‘ঘটনা হলো আমরা এখন পর্যন্ত উড়োজাহাজটির কোনো ধ্বংসাবশেষ খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। এটা এমনই ইঙ্গিত দেয় যে, উড়োজাহাজটি প্রায় ৩৫ হাজার ফুট ওপরে খণ্ডবিখণ্ড হয়ে যেতে পারে।’



বোমা বা অন্য কোনো বিস্ফোরক থেকে উড়োজাহাজটিতে বিস্ফোরণের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে সূত্রটি জানান, এখন পর্যন্ত এ ধরনের ঘটনার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। উড়োজাহাজটি যান্ত্রিক কারণেও বিকল হয়ে ভেঙে যেতে পারে।



২৩৯ জন আরোহী নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রায় দুই দিন হয়ে গেলেও মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটির সন্ধান বা ধ্বংসাবশেষ মেলেনি। আজ সোমবারও নিখোঁজ উড়োজাহাজটির খোঁজে অনুসন্ধান অব্যাহত আছে।



গতকাল রাতে ভিয়েতনামের একটি অনুসন্ধান দল দেশটির দক্ষিণ উপকূলে কিছু ধ্বংসাবশেষ দেখার দাবি করেছে। এই ধ্বংসাবশেষ নিখোঁজ উড়োজাহাজটির হতে পারে বলে তাদের ধারণা। তবে অন্ধকার নামায় ওই কথিত ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।



বিমানটি উড্ডয়নের পর সম্ভবত পেছনের দিকে ফিরে আসছিল এবং এতে চুরি করা পাসপোর্টের দুজন যাত্রী ছিলেন বলে গতকাল খবর প্রকাশিত হয়। এতে নিখোঁজ উড়োজাহাজটি নিয়ে সৃষ্টি হয় রহস্যের ধূম্রজাল। সন্ত্রাসবাদের আশঙ্কা খতিয়ে দেখতে তদন্তে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।



২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে উড়োজাহাজটি গত শুক্রবার মধ্যরাতের পর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়। এর এক ঘণ্টা পর গ্রিনিচ মান সময় বিকেল সাড়ে পাঁচটার (স্থানীয় সময় শনিবার রাত দেড়টা) পর রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ঘটনার সময় এটি ভিয়েতনামের দক্ষিণ এলাকায় জলসীমার ওপরে ছিল।

উড়োজাহাজটিতে ১৪টি দেশের নাগরিকেরা আরোহী ছিলেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন চীনের নাগরিক। বাকিরা এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা