,

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

bbariaপ্রতিবেদক : “শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল” শ্লোগানকে প্রতিপাদ্য করে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। সকালে  স্থানীয় ফারুকী পার্ক থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।



পরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন মাল্টিমিডিয়ার মাধ্যমে টিভিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেওয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষন সরাসরি প্রত্যক্ষ করেন।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা