,

সেই শিউলির জন্য মহাসড়ক অবরোধ

Shewlyনিজস্ব প্রতিবেক: দশম জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শিউলি আজাদের কর্মী-সমর্থকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বন্ধ করে দেয় সব ধরণের যান চলাচল।

সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচনে সরাইল উপজেলা আওয়ামী লীগের ওই নেত্রীকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ হয়ে কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে আসে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে কর্ম-সমর্থকরা প্রথমে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। পরে কুট্টাপাড়া এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধের সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকা, সিলেট ও কুমিল্লাগামী অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের অনুরোধে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মীরা। সেখানে আওয়ামী লীগ নেতা মো. জয়নাল উদ্দিন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘শিউলি আজাদকে মনোনয়ন দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সোমবার সকাল-সন্ধা হরতাল ডাকা হবে।’

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান উম্মে ফাতেমা শিউলি আজাদ। পরে কেন্দ্র থেকে তাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়। নির্বাচনে এ আসনে বিজয়ী হন জাতীয় পার্টির অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

তবে গত ৫ জানুয়ারি ভোটগ্রহণকালে জাল ভোট দেয়ার দায়ে শিউলি আজাদ ও সরাইল উপজেলা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মন্তু অভিযুক্ত হন। রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। তবে পরে জামিনে মুক্তি পান শিউলি আজাদ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি