শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

brahmanbaria mapপ্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাজ মো.ইয়াছিনের সমর্থকদের মোটর শোভা যাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ । এসময় ১৫ জন আহত হওয়ার ও ৮/১০ টি মোটর সাইকেল আটকের খবর পাওয়া গেছে । গত শুক্রবার রাতে শহরের ফকিরাপুল এলাকায় থানার সামনে এ ঘটনা ঘটে।

আওয়ামীলীগ নেতা তাজ মো.ইয়াছিন জানান,আমি একদল সমর্থককে নিয়ে কয়েকটি মোটর সাইকেলসহ শহরের ভাদুঘর এলাকায় নির্বাচনী প্রচারে যাবার পথে ফকিরাপুল এলাকায় পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর চড়াও হয়।এসময় পুলিশের লাঠিচার্জে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়। এসময় পুলিশ আমার সাথেও অসদাচরণ করে। আমার সাথে থাকা ৮/১০ টি মোটর সাইকেলও পুলিশ আটক করে নিয়ে যায়। জানা যায়,পুলিশের লাঠিচার্জ শুরু হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে ।এ ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং এর কিছুক্ষণ পর ফকিরাপুলের আশ-পাশ এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান