,

এ কোন আমির!

531ad87961987-aamir ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান বরাবরই দাবি করে এসেছেন, ছবিতে অভিনয়ের পারিশ্রমিক নিয়ে তিনি মোটেও মাথা ঘামান না। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন এক আমিরের পরিচয়ই পাওয়া গেছে। সায়েন্স ফিকশন ঘরানার একটি ছবির গল্প ও চিত্রনাট্য পছন্দ হলেও কেবল পারিশ্রমিক কম হওয়ায় ছবিটিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা।
বিভিন্ন সাক্ষাত্কারে আমির বারবার বলেছেন, ছবির গুণগত মানটাই তাঁর কাছে মুখ্য। ছবির বিষয়বস্তু, গল্প ও চরিত্র পছন্দ হলে কম পারিশ্রমিক নিয়েও তিনি খুশি থাকেন। এমনকি তাঁর সমসাময়িক তারকা শাহরুখ খান কিংবা সালমান খানের চেয়ে কম পারিশ্রমিকে কাজ করেন বলেও ‘কফি উইথ করণ ৪’ অনুষ্ঠানে জানিয়েছিলেন আমির।
কিন্তু সম্প্রতি এক খবরে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, নবাগত চলচ্চিত্র পরিচালক নিত্য মেহরার সায়েন্স ফিকশন ছবিটির চিত্রনাট্য পড়ার পর তা দারুণ পছন্দ করেন আমির। তিনি ছবিটিতে কাজের আগ্রহও প্রকাশ করেন। কিন্তু ছবিটিতে অভিনয়ের বিনিময়ে পারিশ্রমিকের অঙ্কটা মনমতো না হওয়ায় শেষ মুহূর্তে কাজের প্রস্তাব ফিরিয়ে দেন এ ‘ধুম ৩’ তারকা।
ছবিটিতে আমির খান ও দীপিকা পাড়ুকোন জুটিকে উপহার দিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু আমির রাজি না হওয়ায় এখন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে ‘কৃশ তারকা’ হূতিক রোশনকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সে ক্ষেত্রে ছবির নায়িকাও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি