,

তিতাস পূর্ব কৃষকদের জীবনের নিরাপত্তার দাবীতে গণ জমায়েত অনুষ্টিত

brahmanbaria mapতিতাস পূর্ব ইরি- বোরো ফসল কেটে নেয়, খলার ঘর থেকে গরু চুরি- ডাকাতি, সেচ মেশিন চুরি- ডাকাতি নিয়ে যাওয়ার প্রতিবাদে ও অত্র এলাকার কৃষকদের জীবনের নিরাপত্তার দাবীতে গতকাল ৭ মার্চ শুক্রবার গণ জমায়েত অনুষ্টিত হয়।

ভাদুঘর বাজারে বিকাল ৪টায় অনুষ্ঠিত গণ জমায়েতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর। সভায় চুরি ডাকাতি অতিসত্বর দমানো না হলে তিতাস পশ্চিম এলাকার ভাদুঘরসহ বিভিন্ন গ্রামের সর্বস্তরের মানুষকে নিয়ে অবরোধ ও গণ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কৃষকদের উপর মারধর দমনে ব্রাহ্মণবাড়িয়া- ৩ এর এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার মহোদয় সহ সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি সদয় নিবেদন করা হয়েছে ।

উক্ত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগ্রামী নেতা মোঃ আবদুল আওয়াল (বি. এ), জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু, কাউন্সিলর আক্তার জাহান, মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াছিন, সাবেক কমিশনার রফিকুল ইসলাম নেহার, জেলা কৃষক লীগ সেক্রেটারী ফরিদ উদ্দিন দুলাল, আবু সাঈদ সর্দার, জাতীয় পার্টির নেতা শেখ মোঃ ইয়াছিন, বিএনপির নেতা আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ মুছা, হেলন ফকির, হারু মিয়া ও আওয়ামীলীগ নেতা আবু কালাম, আবদুল আওয়াল প্রমুখ।

উক্ত সভা পরিচালনা করেন ফরিদ উদ্দিন দুলাল ও জসিম উদ্দিন। কয়েকশত মানুষ স্বেচ্ছায় গণস্বাক্ষর করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর