,

টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত জো রুটের

53198d036e52a-Joe-Rootবেশ ভালো ফর্মেই ছিলেন জো রুট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে করেছিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে এই তরুণ অলরাউন্ডারের হাতে। কিন্তু বুড়ো আঙুলে গুরুতর চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন রুট। ১৬ মার্চ বাংলাদেশে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবেন কি না, সেটা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট করতে নামার পরপরই বুড়ো আঙুলে আঘাত পেয়েছিলেন রুট। তার পরও দুর্দান্ত ব্যাটিং করে ১০৭ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ম্যাচশেষে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, চোটটা বেশ ভালোই গুরুতর। চিকিত্সার জন্য ইতিমধ্যে দেশেও ফিরে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে আর খেলতে পারবেন না, সেটা জানিয়েই দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবেন কি না, সেটা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শেষ পর্যন্ত সত্যিই যদি তাঁকে ছিটকে পড়তে হয় তাহলে সেটা ইংল্যান্ডের দুর্ভাগ্যই বলতে হবে। তাঁর ব্যাটিং সামর্থ্য নিয়ে কারোরই সংশয় থাকার কথা নয়। এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলে ৫০ গড়ে ১৫২ রান করেছেন রুট। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পালন করেছেন গুরুত্বপূর্ণ বোলারের ভূমিকাও। ডানহাতি অফস্পিন দিয়ে শিকার করেছিলেন চারটি উইকেট। বাংলাদেশেও যে তাঁর এই বোলিং দক্ষতা ভালোই কাজে লাগত, সেটা বলার অপেক্ষা রাখে না।— বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর