,

পাকিস্তানকে সমর্থন করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত

531824d45235a-Pakistan-imageভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ কত উত্তেজনাই না ছড়ায়। কিন্তু এই ম্যাচে নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়ার দৃষ্টান্ত বোধ হয় নজিরবিহীন। রোববার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলাটি চলার সময় ভারতীয় নাগরিক হয়েও পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ায় সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছেন উত্তর প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষার্থীদের সবাই কাশ্মীরের অধিবাসী বলে জানা গেছে।

উত্তর প্রদেশে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়টির নাম স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়। গত রোববার বিপুল আয়োজনে ভারত-পাকিস্তানের ম্যাচটি উপভোগ করছিলেন শত শত ছাত্রছাত্রী। বহিষ্কৃত ছাত্ররা খেলায় পাকিস্তানের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল শুরু থেকেই। খেলায় ভারত হেরে যাওয়ার পরেও তারা স্লোগান ও বিভিন্ন হর্ষধ্বনি অব্যাহত রাখায় উত্তেজনা শেষ পর্যন্ত পরিণত হয় সংঘর্ষে। শেষমেশ ওই কাশ্মীরি ছাত্রদের বহিষ্কার করেই থামাতে হয় সেই উত্তেজনা। সংঘর্ষে নাকি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহতও হয়েছেন।

এই বহিষ্কার ‘সাময়িক’ বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, ‘ভারতীয় নাগরিক হয়ে কেউ অন্য দেশের পক্ষে স্লোগান দেবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না।’ তিনি অভিযোগ করেন, ‘সবাই যখন শান্তিপূর্ণভাবে ভারত-পাকিস্তানের মধ্যকার খেলাটি দেখছিল, তখন বহিষ্কৃতরা উসকানিমূলক বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশও ক্ষতিগ্রস্ত করেছে।’ সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর