শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে আগুনে ঝলসে দেওয়ায় বখাটে যুবক রুবেল গ্রেফতার ।

Crimeব্রাহ্মণবাড়িয়ায় কুপি নিক্ষেপ করে এক কিশোরীর শরীর ঝলসে দেওয়ার মামলায় বখাটে যুবক রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় আখাউড়া সীমান্তবর্তী নারায়ণপুর গ্রাম থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।  

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের বাসিন্দা রুবেল (২৫) ওই কিশোরীকে প্রায়ই উত্যক্ত করতো। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুবেল ওই কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে সাড়া না দেওয়ায় রুবেল ক্ষিপ্ত হয়ে কিশোরীর হাতে থাকা কুপি কেড়ে নিয়ে তার গায়ে নিক্ষেপ করলে তার মুখ, হাত ও গলাসহ শরীরের অনেকাংশ ঝলসে যায়। 

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ওই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে, এ ঘটনার পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে রুবেলসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।

এসআই আতিকুর রহমান আরো জানান, এর আগে রুবেলের মা রাহেলা বেগমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রুবেলকে আদালতে সোপর্দ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান