,

বিজয়নগরে সিএনজি মালিক সমিতির অবরোধ

cngব্রাহ্মণাবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় গত মঙ্গলবার ভোর থেকেই সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে অবরোধ কর্র্মসূচি ঘোষনা করা হয়। জানা যায়, বাস মালিক সমিতির লোকজন হাইওয়ে সিএনজি না চলাচলের ব্যাপারে কোর্টে মামলা থাকায় সিএনজিকে বিজয়নগর থানার পুলিশ হাইওয়ে চলাচলে বাধা প্রদান করেন। এর ফলে বিজয়নগরের সকল সিএনজি গ্যাস সংগ্রহ করতে না পারায় তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এ যোগে সিএনজি একটি গুরুত্বপূর্ন যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে গ্রাম পর্যায়ের লোকজন যাতায়াতের একটি সহজ মাধ্যম। রাত দুপুরে অনেক অসুস্থ ব্যক্তিরাও সহজেই শহরের বড় বড় ডাক্তারের পরামর্শ নিতে পারে। অনেক গর্ভবর্তী মায়েরাও সন্তান প্রসবের বেদনা থেকে লাঘব পায়। বাস চলাচল একটি সময়ের ব্যাপার তাছাড়া গ্রামের ছোট ছোট রাস্তাগুলোতেও বাস চলাচল করে না। যার ফলে যাত্রী সাধারণ প্রতিনিয়তই ভোগাািন্তর শিকার হয়।তাই সিএনজি চলাচল একটি যুগোপযোগি মাধ্যম। সকালে সিএনজি বন্ধ থাকায় এসএসপি পরীার্থীরা যাতায়াতের ভোগান্তির শিকার হচ্ছে।

যাত্রী সাধারণের সুবিধার্থে পুনরায় সিএনজি চলাচলের দাবি নিয়ে এমনটি বক্তব্য করেছেন হরষপুর সিএনজি মালিক সমিতির  সভাপতি বাবুল মিয়া, সম্পাদক শিপন মিয়া, আউলিয়াবাজার সিএনজি মালিক সমিতির সভাপতি হোসেন ,সম্পাদক হাসান মিয়া, সিঙ্গারবিল মালিক সমিতির সভাপতি বাহার, চম্পকনগর উত্তর থেকে জারু মিয়া ও সম্পাদক অলি আহার, চম্পকনগর দনি থেকে বাসু মিয়া ও সজল সরকার চান্দুরা মালিক সমিতির সভাপতি আমিন মিয়া সম্পাদক নিয়াজ মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর