,

পাকিস্তানে আদালতে হামলা, বিচারকসহ নিহত ১১

5314327d28e12-Islamabad[1]পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালত ভবনে হামলা চালিয়েছেন অজ্ঞাত বন্দুকধারীরা। এতে একজন বিচারকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার ইসলামাবাদের এফ-৮ এলাকায় অবস্থিত জেলা জজ আদালতে অজ্ঞাত ব্যক্তিরা বন্দুক ও হাত গ্রেনেড নিয়ে হামলা চালায়। এতে অতিরিক্ত দায়রা জজ রাফাকাত আওয়ানসহ ১১ জন নিহত হন। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এক আসামিকে আদালতে আনার পর তাঁর সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় এই হামলা শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের ভেতরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণ হয়েছে এক বিচারপতির চেম্বারের কাছে। আরেকটি বিস্ফোরণ হয়েছে অপর একটি অফিসের বাইরে।

ঘটনার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।
ঘটনার পর আদালত প্রাঙ্গণে পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি