,

শ্রীলঙ্কাকেও চাপে রেখেছে আফগানরা

5314480ca7402-Afghan[2]অনলাইন ডেস্ক~ আফগানিস্তানকে যে হালকাভাবে নিচ্ছেন না এটা শুরুতেই জানিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সেটা ক্রিকেটীয় কেতা মেনে ভদ্রতা করে বলেছিলেন কিনা কে জানে। তবে হালকাভাবে নেওয়া যে উচিত না সেটাই যেন প্রমাণ করে চলেছেন আফগান বোলাররা। স্কোরবোর্ডে মাত্র ৫০ রান জমা করতে না করতেই দুই ওপেনার লাহিরু থিরিমানে ও কুশল পেরেরার উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখার সময় ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৪ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে রানের চাকা ঘোরাতেও কষ্ট করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। ষষ্ঠ ওভারে থিরিমান্নে যখন শাপুর জারদানের শিকার হয়ে সাজঘরে ফিরছিলেন তখন লঙ্কান স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ১৪ রান। কুশল পেরেরা কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকেও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি মিরওয়ায়িস আশরাফ। ৩৩ রান করে আউট হয়েছেন কুশল। এখন উইকেটে আছেন শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
প্রথম দুই ম্যাচ জিতেই এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কাজটা অনেকখানি এগিয়ে রেখেছে শ্রীলঙ্কা। আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা