,

মাগুরায় অস্ত্র চুরির অভিযোগে আটক যুবককে ‘ক্রসফায়ার’

Rajibমাগুরা জেলার শালিখায় উপজেলা নির্বাচনের দিন পুলিশের অস্ত্র চুরির ঘটনায় আটক রাজিব বিশ্বাস রাজু পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।



রবিবার ভোর ৪টার দিকে শালিখা উপজেলার গোবরা গ্রামে গোবরা স্কুলের পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।



রাজুকে শনিবার সকালে শালিখার সীমাখালী বাজার এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।



পরে তার বাড়ির পাশের কলাবাগান থেকে পুলিশের খোয়া যাওয়া চায়নিজ রাইফেলটিও উদ্ধার করা হয়।



মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রাজুর দেয়া তথ্যে গোবরা গ্রামে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সেখানে ওঁত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।



পুলিশও পাল্টা গুলি চালালে কিছু সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ। এ সময় রাজু পালানোর চেষ্টা করলে গুলিতে নিহত হন।



পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও পাঁচটি গুলি উদ্ধার করে বলে তিনি জানান।



পুলিশের দাবি, রাজুর বিরুদ্ধে চুরি ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মাগুরা সদর, শালিখা, যশোরের বাঘারপাড়া থানায় রাজুর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চুরির মামলায় তার দুই বছরের কারাদণ্ডও হয়েছে।



গত ২৭ ফেবুয়ারি সকালে শতখালী উইনিয়নের ‘গোবরাপঞ্চপল্লী মাধ্যামিক বিদ্যালয়’ কেন্দ্র থেকে পুলিশের রাইফেলটি খোয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর