,

চিনে ভূগর্ভে হোটেল

 

 
articleআন্তর্জাতিক ডেস্ক: এবার ভূগর্ভে পাঁচতারা হোটেল তৈরি করছে চিন৷ তিয়ানমাশান পর্বতের পাদদেশে মাটির নিচে প্রায় ১০০ মিটার গভীরে এই হোটেলটি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে৷ হোটেলটির ভৌগোলিক অবস্থান সাংহাই থেকে ৩০ মাইল উত্তরে৷ এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হোটেলে ৩৮০টি ঘর থাকবে৷ প্রতিটি ঘরেই অত্যাধুনিক সুবিধাযুক্ত, বিলাসবহুল জীবনযাপন উপযোগী আয়োজন৷ প্রতিটি ঘরের সঙ্গেই স্পা থাকছে৷ থাকবে আন্তর্জাতিকমানের সালোঁ, স্পা, স্পোর্টস কমপ্লেক্স, ডিজাইনার বুটিক এবং শপিংমল৷ আর থাকছে জল-মহলের মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রায় ঝুলন্ত একটি রে¯েঁ—ারা৷ সেখানে বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি প্রদেশের খাদ্যের আস্বাদ মিলবে৷ খরচ-খরচা এখনো নির্ধারিত হয়নি৷ বিলাসিতার উপকরণভেদে তিন ধরনের ঘর থাকছে৷ সাধারণ মানের ঘরগুলিতে এক রাত থাকতে খরচ পড়বে প্রায় ২০ হাজার টাকা৷ হোটেলটির মাত্র তিনটি তলা মাটির উপরে৷ বাকি ১৬ তলা মাটির নিচে৷ লন্ডনের একটি ইঞ্জিনিয়ারিং সংস্থা হোটেলটির নকশা তৈরি এবং রূপায়ণের দায়িত্বে৷ কাজ শেষ হতে ২০১৫ সালের মাঝামাঝি হয়ে যাবে৷ তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে হোটেলটি৷

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি