শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভোট গ্রহণ চলছে

Upzila-electionসরাইল উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২০ জন প্রার্থী। চেয়ারম্যান পদে একজন নারীসহ ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন লড়ছেন।



উপজেলার ৯টি ইউনিয়নের ৮০টি ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহণ করা হচ্ছে। উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৭ হাজার একশ’ ২৯ জন।  



নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের একক প্রার্থী মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া), বিএনপি’র একক প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহমান (কাপ-পিরিচ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ জয়নাল উদ্দিন (আনারস), আওয়ামী লীগ নেতা এডভোকেট মুখলেছুর রহমান (চিংড়ি মাছ), উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন (দোয়াত-কলম), নির্দলীয় মোঃ তাজুল ইসলাম (ব্যাটারী), নির্দলীয় প্রার্থী ও উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওছমান উদ্দিন খালেদ (মোটরসাইকেল), মোঃ এস.এ.এম আল-আমীন আরেফিন (হেলিকপ্টার) ও বিলকিছ বেগম (টেলিফোন)।



ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের একক প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া (বৈদ্যুতিক বাল্ব), বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শের আলম (মাইক), বিএনপি’র উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন আহমেদ (টিউবওয়েল), সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সুফিয়ান সিদ্দিকী (টিয়াপাখি), উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন (তালা), ইসলামী ঐক্যজোটের মোঃ লাল বাদশা (উড়োজাহাজ) ও মোঃ ইছহাক মিয়া (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- আওয়ামী লীগের একক প্রার্থী ও  উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া বেগম (হাঁস), বিএনপি’র তাহমিনা আক্তার (প্রজাপতি), নির্দলীয় প্রার্থী শামীমা আক্তার (ফুটবল) ও মোছাঃ শিরিনা আক্তার (কলস)।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা