,

রাহুল চাইলে বিয়েতে রাজি রাখি

530d9fd9dcc8e-Untitled-1রাজীব গান্ধী ও  সোনিয়া গান্ধীর ছেলে, ভারতের জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি সাংসদ রাহুল গান্ধী চাইলে তাঁকে বিয়ে করতে রাজি আছেন বলিউড তারকা রাখি সাওয়ান্ত।

গত সোমবার বিহারের হাজিপুরে নিজের অভিনীত নতুন ভোজপুরি ছবি ‘কাট্টা তনাল দুপাট্টা’র প্রচারে গিয়ে রাখি সাওয়ান্ত এ কথা বলেন।

রাখি সাওয়ান্ত (৩৫) বলেন, ৪৩ বছর বয়সী রাহুল গান্ধী চাইলে তাঁকে বিয়ে করতে আপত্তি নেই তাঁর। তবে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চান নরেন্দ্র মোদিকে। রাখি বলেন, রাজনৈতিক দুনিয়ায় তিনি পা রাখতে চান। বিজেপি মনোনয়ন দিলে লোকসভা নির্বাচনেও তিনি লড়তে আগ্রহী।

বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের নেতা নীতিশ কুমারের প্রশংসা করে রাখি বলেন, বিহারের উন্নয়নে নীতিশ কুমারের ভূমিকা প্রশংসনীয়।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, রাখি সাওয়ান্তের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার আগ্রহ, বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা আর সংযুক্ত জনতা দলের নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজের প্রশংসার পেছনে রয়েছে তাঁর রাজনৈতিক চমক।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর