,

থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি মানসিক অবসাদের কারণ

Thaiবয়স্কদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি হতে পারে মানসিক অবসাদের কারণ। নতুন এক গবেষণায় প্রমাণিত হলো এমনই এক তথ্য। শরীরের বিপাকীয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার সঙ্গে থাইরয়েড মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব বিস্তার করে।

থাইরয়েডের গ্ল্যান্ড কতটা সক্রিয়, তা জানার জন্য গবেষকেরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের (টিএসএইচ) মাত্রা পরিমাপ করেন। থাইরয়েড গ্ল্যান্ড হলো এই হরমোন ক্ষরণের মূল উৎস। যখন টিএসএইচের মাত্রা কম থাকে তখন থাইরয়েড গ্ল্যান্ড সক্রিয় থাকে এবং এটি প্রচুর পরিমাণে থাইরয়েড হরমোন উৎপাদন করে।

গবেষকেরা আসল থাইরয়েড হরমোনের মাত্রার পরিমাপও গ্রহণ করেন এবং থাইরয়েডের সক্রিয়তা সম্পর্কে নিশ্চিত হন। নেদারল্যান্ড রটারডামের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষক মার্কো মেডিকি জানান, যে বয়স্করা একা থাকে এবং যাদের থাইরয়েডের সক্রিয়তা রয়েছে তারা অন্যদের তুলনায় অনেক বেশি মানসিক অবসাদের শিকার।

এই গবেষণার জন্য গবেষকেরা ৭০ বছর বয়সী প্রায় ১,৫০৩ জনকে নিয়ে একটি পরীক্ষা করেন। গবেষকেরা এদের প্রত্যেকের টিএসএইচের মাত্রা এবং তাদের অবসাদের উপসর্গগুলো পরীক্ষা করেন। প্রথমবারের পরিদর্শনে অবসাদের কোনো উপসর্গ দেখা না গেলেও পরবর্তী আট বছরে তাদের মধ্যে অবসাদের উপসর্গ বৃদ্ধি পেতে দেখা যায়।

এই গবেষণায় টিএসএইচের পরিমাণের ভিত্তিতে ব্যক্তিদের তিনটি ভাগে ভাগ করা হয়। মেডিকি জানান, এই গবেষণার ফলস্বরূপ দেখা যায়, যাদের মধ্যে থাইরডেয়ের সক্রিয়তার শক্তিশালী প্রভাব দেখা যায়, তারা প্রত্যেকেই অস্বাস্থ্যকর মানসিক অবস্থায় রয়েছেন। এই গবেষণার ফলে অবসাদের চিকিৎসার একটি নতুন দিশা উন্মোচিত হলো।

থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে, গলার নিচের অংশে অবস্থিত প্রজাপতি আকারের একটি ছোট গ্ল্যান্ড। ঢোক গেলার সঙ্গে নড়াচড়া করে। এটার প্রধান কাজ হলো সঠিক মাত্রায় হরমোন নিঃসৃত করে দেহের মেটাবলিজম (দেহমধ্যে সজীব) ঠিক রাখে ৷

আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখে। আয়োডিনযুক্ত লবণ তো আছেই, সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, দুধ, ডালও আয়োডিনের জোগানদার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর