শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিতার ভয়ে বের হচ্ছে না কেউ

530c0c6d5a264-Leopardভারতের উত্তরাঞ্চলীয় শহর মিরাটে একটি চিতাবাঘ সবার ঘুম কেড়ে নিয়েছে। হারাম করে দিয়েছে আরাম। গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচজনকে আঁচড়ে-কামড়ে আহত করেছে। শহরের স্কুল, কলেজ ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়ে ঘর থেকে বের হচ্ছে না শহরের মানুষ।

টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে চিতাটিকে দেখার খবর পাওয়া গেলেও আটক বা অচেতন করা যায়নি।

গত রোববার বিকেলে একটি গুদামঘরে প্রথম চিতাটির দেখা মেলে। পরে সেটি একটি হাসপাতালে ঢোকে। হাসপাতালের একটি কক্ষে চিতাটিকে কয়েক ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছিল। কিন্তু পরে এটি জানালা দিয়ে পালায়।

আশপাশের কোনো জঙ্গল থেকে চিতাটি শহরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিতার ভয়ে মিরাট শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য। মানুষ ভয়ে বাইরে বের হচ্ছে না।

চিতাটিকে ধরতে বিপুলসংখ্যক পুলিশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞকে তলব করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁরা এটিকে অনুসরণ করতে বা ধরতে পারেননি।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান