,

আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি —মেয়র মোঃ হেলাল উদ্দিন

Untitled-39ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র  মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রহ্মণবাড়িয়া পৌরসভা কে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। এ জন্য পৌরসভার রাস্তা-ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর নির্মাণ ও উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছি। তিনি বলেন, শহরের সামগ্রীক উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে হলে শহরবাসীকে সহযোগিতা করতে হবে। মেয়র, গত সোমবার সকালে পশ্চিম মেড্ডার শরিফপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে সমবেত সুধীজনের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছাদেকুর রহমান শরীফ, হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজ মোঃ ইয়াছিন, অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন নোমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান মলাই, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, আরফুজ মিয়া, মোঃ সাচ্চু মিয়া, মোঃ মুসলিম মিয়া, আব্দুল লতিফ কাজল, মোঃ রফিক মিয়া, শহর আওয়ামীলীগ নেতা জামাল  উদ্দিন, আব্দুল আওয়াল শিপলু, ছাত্রলীগ নেতা রিফাত রহমান শরীফ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মেয়র রাস্তার ও ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল¬াহ তালার দরবারে মোনাজাত করেন। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা