,

এবার ক্যামেরার পেছনে ক্রিস্টেন-প্যাটিনসন

530b1d3654d5a-Kristenটোয়াইলাইট’ সিরিজের ছবিতে জুটি বেঁধে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। বাস্তব জীবনেও জুটি বেঁধেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের প্রেম এখন অতীত। সম্প্রতি এক খবরে কন্ট্যাক্ট মিউজিক জানিয়েছে, ক্রিস্টেন ও প্যাটিনসন দুজনই ক্যামেরার পেছনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন ক্রিস্টেন। আর চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশের জন্য বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন প্যাটিনসন।

সেজ অ্যান্ড দ্য সেইন্টস ব্যান্ড দলের মূল গায়িকা সেজ গ্যালেসির বন্ধু ক্রিস্টেন। বন্ধুর ব্যান্ডটির জন্য একটি গানের মিউজিক ভিডিও পরিচালনার মধ্য দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ক্রিস্টেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে মিউজিক ভিডিওর শুটিং চলাকালে নির্দেশনা দিতে দেখা গেছে ২৩ বছর বয়সী মার্কিন এ তারকা অভিনেত্রীকে।

অন্যদিকে ছবি পরিচালনার জন্য বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে সলাপরামর্শ করছেন ২৭ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তারকাখ্যাতির হ্যাপা পোহাতে পোহাতে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন প্যাটিনসন। জীবনে নতুন কিছু করতে চান তিনি। ক্যামেরার পেছনে কাজ করার জন্য তিনি খুবই আগ্রহী। এমনকি থিয়েটার স্কুলে ভর্তি হয়ে নির্দেশনার কাজ শেখারও পরিকল্পনা রয়েছে তাঁর। ভবিষ্যতে চলচ্চিত্রে অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে কাজ করার বিষয়টিকেই বেশি প্রাধান্য দিতে চান তিনি।    

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের