,

‘সাউন্ড অব মিউজিক’ খ্যাত ট্রাপ পরিবারের শেষ সদস্যের মৃত্যু

530a3d0c85870-Untitled-3অস্ট্রিয়ার আলোচিত সংগীত পরিবারের সর্বশেষ সদস্য মারিয়া ফ্রানজিসকা ফন ট্রাপ মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিল পরিবারটি।

ট্রাপ পরিবারের কাহিনি নিয়ে তৈরি হয় বিখ্যাত হলিউড চলচ্চিত্র দ্য সাউন্ড অব মিউজিক। যা ব্যাপক সাড়া ফেলে।

ফন ট্রাপের (৯৯) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সৎভাই জোহানেস ফন ট্রাপ। তিনি গত শনিবার সিএনএনকে জানান, ফন ট্রাপ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে নিজ বাড়িতে মারা যান।

ট্রাপ ফ্যামিলি সিঙ্গারস গ্রুপের আসল সদস্যদের একজন ছিলেন ফন ট্রাপ। ক্যাপ্টেন জর্জ ফন ট্রাপ ও তাঁর প্রথম স্ত্রী আগাথি হোয়াইটহেডের অস্ট্রীয় বংশোদ্ভূত সাত সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন তিনি।

ক্যাপ্টেনের দ্বিতীয় স্ত্রী মারিয়া কুটসচেরা ফন ট্রাপ তাঁদের পরিবার নিয়ে একটি বই লেখেন। ওই বইয়ের ওপর ভিত্তি করে দুটি জার্মান চলচ্চিত্র, একটি ব্রডওয়ে প্রোডাকশন এবং আলোচিত হলিউড চলচ্চিত্র দ্য সাউন্ড অব মিউজিক নির্মিত হয়।

ফন ট্রাপের পরিবার নাৎসিদের দখল করা অস্ট্রিয়া থেকে ১৯৩৮ সালে পালিয়ে যায়। পরের বছর তারা যুক্তরাষ্ট্রে চলে যায়। ১৯৪২ সালে পরিবারটি ভারমন্টে বসতি গড়ে। সেখানে তারা ট্রাপ ফ্যামিলি লজ নামে একটি অবকাশযাপন কেন্দ্র খোলে। পরিবারটি ১৯৫৬ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্রে

কনসার্ট করে।

ফন ট্রাপ চিরকুমারী ছিলেন। তিনি পাপুয়া, নিউ গায়নাতে ধর্ম প্রচারে কাজ করেন। আর তাঁর সৎভাই জোহানেস বর্তমানে ট্রাপ ফ্যামিলি লজের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। এএফপি।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা