,

জয়া-ঐশ্বরিয়ার দ্বন্দ্ব চলছেই!

530ae4ed4241c-Aishwarya-2বউ-শাশুড়ির দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। আর দশজন সাধারণ মানুষের মতো তারকাদের মধ্যেও যে এই দ্বন্দ্ব বিদ্যমান—তার প্রমাণ দিয়েছেন বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের দুই সদস্য জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বেশ কিছুদিন ধরেই শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার মন-কষাকষির গুঞ্জন চলছে বলিউডে। বচ্চন পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে স্রেফ গুজব দাবি করা হলেও ইদানীং জয়া-ঐশ্বরিয়ার কর্মকাণ্ডে তাঁদের মধ্যে চলমান দ্বন্দ্বের আভাষ পাচ্ছেন অনেকেই।



সম্প্রতি ভারতের প্রভাবশালী আম্বানি পরিবারের এক সদস্যের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। সেখানে জয়া বচ্চন ও ঐশ্বরিয়া একে অন্যকে এড়িয়ে চলেন। একপর্যায়ে কাছাকাছি এলেও পাশ কাটিয়ে যেতে দেখা যায় তাঁদের। অনুষ্ঠানের পুরোটা সময় অভিষেকের কাছাকাছি থেকেছেন ঐশ্বরিয়া। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।



এ ছাড়া চলতি মাসের শুরুর দিকে বলিউডের তারকা দম্পতি ধর্মেন্দ্র-হেমা মালিনীর মেয়ে নৃত্যশিল্পী অহনা দেওলের বিয়ের অনুষ্ঠানেও একে অন্যকে এড়িয়ে চলায় অনেকেই মন্তব্য করেছিলেন, দিনকে দিন বেড়েই চলেছে জয়া-ঐশ্বরিয়ার দ্বন্দ্ব।বচ্চন পরিবারের চার সদস্য



জয়া-ঐশ্বরিয়ার দ্বন্দ্বের খবর প্রথম চাউর হয়েছিল গত বছরের নভেম্বরে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ঐশ্বরিয়ার পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয়ে জয়ার নিয়মিত হস্তক্ষেপের বিষয়টি ঠিক হজম করতে পারছেন না অ্যাশ।



এমনকি তাঁর পেশাগত নানা বিষয়েও নাক গলান জয়া। এসব কারণে বউ-শাশুড়ির মধ্যে খিটিমিটি বেধেছে। তাঁদের মধ্যে মন-কষাকষি শুরু হয়েছে। এ জন্য বচ্চনদের বাড়ি ছেড়ে স্বামী অভিষেক ও একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে আলাদাভাবে সংসার পাতার পরিকল্পনা করছেন ঐশ্বরিয়া।



প্রসঙ্গত, ২০০৭ সালের এপ্রিলে সহ-অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে যৌথ পরিবারে বসবাস করছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি