,

ইউরোপের সাথে আরো ঘনিষ্ঠ হতে চায় ইউক্রেন

wr02_big

ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুর্চিনভ বলেছেন, ইউক্রেন আবারো ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও ঘনিষ্ঠ হবার পথে ফিরে যেতে চায়।

টেলিভিশনে দেয়া এক ভাষণে মি.তুর্চিনভ বলেন, তিনি রাশিয়ার সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে তাদেরকে ইইউর বিষয়ে ইউক্রেনের পছন্দকে মেনে নিতে হবে।

গণবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর সংসদের সাবেক স্পিকার ওলেক্সান্দর তুর্চিনভকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

মি. তুর্চিনভ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত।

গত নভেম্বরে ইইউ-এর সঙ্গে একটি বাণিজ্য চুক্তি বাতিল করে দেয়ার পরই ইউক্রেনে বিক্ষোভের শুরু হয় এবং পরবর্তীতে তা রূপ নেয় সরকারবিরোধী বিক্ষোভে। যার ফলশ্রুতিতে পতন ঘটেছে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ-এর।

মি. ইয়ানুকোভিচ-এর সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্তার নামে গতকালকেই জারী করা হয়েছে গ্রেফতারী পরোয়ানা।

দেশটির এই পরিবর্তিত পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিউস বলছেন, পরিবর্তিত এই পথ হতে আর ফিরে যাওয়ার উপায় নেই।

তবে মস্কো মনে করছে, কিয়েভের পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে পরামর্শের জন্য ইউক্রেনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।

এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস রাশিয়াকে সতর্ক করে বলেছে যে, রাশিয়া যদি ইউক্রেনে কোনও সামরিক হস্তক্ষেপ করতে চায় তো সেটা হবে বড় একটি ভুল।

BBC

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি