শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক-মহাসড়কে গর্ত দেখতে চাই না: যোগাযোগমন্ত্রী

index_26850যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৭০ দিনের মধ্যে বাংলাদেশের সড়ক-মহাসড়কে কোন গর্ত দেখতে চাই না।

শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে মন্ত্রী সকালে যশোরে পৌছে বিভিন্ন সড়ক-মহাসড়ক ও ব্রিজ পরিদর্শন করেন।

মন্ত্রী শহরের মণিহার চত্বর পরিদর্শনকালে বলেন, মহাসড়কে যানজট সৃষ্টিকারী কোন ইজিবাইক চলবে না। এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সামনেই যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্রকে মোবাইলফোনে বিষয়টি দেখতে নির্দেশ দেন।

উপস্থিত এসপিকে মন্ত্রী বলেন, কী করেন আপনি? কেন মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধ করতে পারেন না। যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতেও তিনি এসপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন।

মহাসড়ক পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমানে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সড়ক সংস্কারের ১০০ দিনের কর্মসূচি চলছে। ইতোমধ্যে ৩০ দিন পার হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, ‘যশোর থেকে নওয়াপাড়া রোডে মাত্র তিন কি.মি রাস্তা নষ্ট। আমি কয়েকবার এ সড়ক পরিদর্শনে এসেছি। অথচ এটুকু রাস্তা এখনও সংস্কার হয়নি।’

এসময় রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিলিংক লিমিটেডকে কালোতালিকাভুক্ত এবং তাদের কার্যাদেশ বাতিলের নির্দেশ দেন মন্ত্রী। একইসাথে তিনি বলেন, ৭০দিনের মধ্যে যারা রাস্তার গর্ত ভরাটে ব্যর্থ হবেন-সেইসব প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল ও কালোতালিকাভুক্ত করা হবে।

প্রথম দফায় জামায়াতের ৪ শতাংশ ভোটবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনও ভোটগ্রহণ সম্পন্ন হয়নি। সুতরাং এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে তিনি বলেন, বিরোধীদল ভোটের আগেই কারচুপির নানা অভিযোগ তোলে। কিন্তু ভোটশেষে দেখা যায় তারাই সংখ্যাগরিষ্ট স্থানে বিজয়ী হয়।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান