,

সরাইলে আ.লীগের ২ বিদ্রোহী প্রার্থী বহিষ্ক‍ার

BBaria map-2ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শনিবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সরাইল উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরকে চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় জেলা আওয়ামী লীগ।
কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল উদ্দিন (আনারস) ও সাবেক ছাত্রলীগ নেতা শের  আলম (মাইক) ভাইস চেয়ারম্যান প্রার্থী হন।

এ বিষয়ে বারবার বলা হলেও তারা দলীয় নির্দেশ না মানায় গত ১৩ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় তাদের সরে দাঁড়ানোর আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এরপরেও তারা কর্ণপাত না করায় শনিবার তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি