সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তৃণমূল নেতাদের ভোটে আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার নবীনগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ নির্বাচন ২০১৪

এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম এ হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড.আহমদ আলী, জেলা আওয়ামীলীগ নেতা এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধূরী মন্টু, মজিবুর রহমান বাবুল, ধানমন্ডি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরশেদ হোসেন কামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ।

সভায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চেয়ারম্যান পদে মোহাম্মদ সাইফুর রহমান সোহেল, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মোশারফ হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেলিনা মাহাবুবুল আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, পৌর মেয়র হেলাল উদ্দিন।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস