,

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন —-রিপন চাকমা

Untitled-বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উদ্যোগে দু’দিন ব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা। তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। প্রতিযোগীতায় বিচারক ছিলেন দুদকের কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিশন (দুপ্রক)’র সভাপতি প্রফেসর মোঃ মুখলেসুর রহমান খান, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুস সোবহান ও গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাইমা জান্নাত। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল আলম সুমন ও দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিতর্ক প্রতিযোগীতা সার্বিক সমন্বয়কারী ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু। গতকাল বুধবার প্রতিযোগীতায় স্কুল পর্যায়ের কুমিল্লা জেলা স্কুল দল চাঁদপুর জেলা স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং কলেজ পর্যায়ে চাঁদপুর কলেজ দল কুমিল্লা কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি