,

৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন বেরলুসকোনি

53057adf5b6c8-Berlusconiইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে তাঁর স্ত্রীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে। যৌন কেলেঙ্কারিসহ নানা কারণে বিতর্কিত এই কোটিপতি এবার তাঁর চেয়ে প্রায় ৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ের পরিকল্পনা করছেন।

ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ভেরোনিকা লারিওর সঙ্গে বেরলুসকোনির আনুষ্ঠানিক ছাড়াছাড়ি সম্পন্ন হয়েছে। এর ফলে তৃতীয় বিয়ের পথ সুগম হয়েছে।

৭৭ বছর বয়সী বেরলুসকোনি এখন ২৯ বছর বয়সী বাদামি চুলের প্রেমিকা ফ্রসেসকা প্যাসকেলকে বিয়ে করবেন বলে ঠিক করেছেন। ওই তরুণী ইতিমধ্যে বিয়ের পোশাকও কিনে ফেলেছেন। 

লারিওর সঙ্গে ২২ বছর সংসার করেছেন বেরলুসকোনি। চার বছর থেকেছেন আলাদা। ওই সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে। এএফপি।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান