,

নবীনগরের এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা- খুনি আটক

khonব্রাহ্মণবাড়িযার নবীনগরের শ্যামগ্রামের বাবুল মিয়ার স্ত্রী এক সন্তানের জননী সুজিয়া আক্তার (২৬) কে ধর্ষনের পর শ্বাসরুদ্ধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাড্ডা নয়াচর গ্রামের ইরি জমির মেশিন ঘরে। পুলিশ ধর্ষক মামুনকে আটক করে ও লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্যামগ্রাম ইরি স্কীমের লাইনম্যান মামুন মিয়া (২৮) সুজিয়ার সন্তানের সামনে থেকে জোরপূর্বক ডেকে নিয়ে বাড়ির পার্শ্বে ইরি জমির মেশিন ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তার লাশ বাড়ির পার্শ্বের জঙ্গলে ফেলে রাখে। গতকাল বুধবার সকালে ধর্ষক মামুন তার লাশ দেখতে এলে, নিহত সুজিয়ার ছেলে ২য় শ্রেণী পড়–য়া ছাত্র আশিক মিয়া ধর্ষক মামুনকে চিনতে পেরে চিৎকার দিলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করে ও ধর্ষক মামুনকে আটক করে। এ ব্যাপারে ছলিমঞ্জ ফাড়ির ইনচার্জ এস আই মাহাবুব ধর্ষনের কথা অস্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি তবে ময়না তদন্ত শেষে বলা যাবে-

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি