,

নাসিরনগরে বখাটের অত্যাচারে কলেজ ছাত্রীর আত্মহত্যা

images-150x150সিনেমার নাটক নয়, বাস্তব ঘটনা। সিনেমার মত ৫ তলার উপর থেকে লাফ দিয়ে মাটিতে পরে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী দীনা আক্তার(১৭)। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বটতলায় আধুনিক হাসপাতালে। ঘটনার বিবরণে জানা গেছে নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম সালেম ও সহকারী শিক্ষিকা শাহানা আক্তারের মেয়ে নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী দীনা আক্তারের সাথে প্রতিবেশি নাছির চৌধুরীর ছেলে রাকীব চৌধুরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। দীনার মা বাবা বাধা দিলে দীনা প্রেম থেকে বিরত হয়ে যায়। কিছুদিন পূর্বে রাকীব তার বন্ধু সেলুন ব্যবসায়ী দয়াল দাসকে দিয়ে একটি চিঠি ও উপন্যাস পাঠায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়। দয়াল বই ও চিঠিটি দিয়ে আসার সময় দীনাকে হুমকি দিয়ে আসে। রাকীবের সাথে প্রেমের সম্পর্ক না রাখলে দীনার ভীষণ ক্ষতি হবে বলে হুমকি দিয়ে আসে। রবিবার সকালে দীনা প্রাইভেট পড়তে কলেজে গেলে, পেছনে লাগে রাকীব। দীনা রাকীবকে বাঁধা ও নিষেধ করলেও কিছুতেই মানতে নারাজ রাকীব। অবশেষে বখাটে রাকীবের উত্যক্ত থেকে রক্ষা পেতে আত্মহত্যার পথ বেচে নেয় দীনা। সে বন্ধু ও বান্ধবীদের হাসপাতালের নিচে দাঁড় করিয়ে ৫ তলা উঠে লাফ দিয়ে পরে যায় জমিনে। মারাত্মক আহত হয় দীনা।তাৎক্ষণিক তাকে নেওয়া হয় নাসিরনগর হাসপাতালে। দীনার অবস্থা আশংখাজনক দেখে কর্তব্যরত ডাক্তার থাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। পরবর্তীতে দীনাকে প্রেরণ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকায় নিয়ে যাওয়ার পথে বেলা ৪ ঘটিকার সময় নরসিংদী নামক স্থানে মৃত্যুরকুলে ঢলে পড়ে দীনা। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নি 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি