,

ঢাকায় আসছেন এ আর রহমান

5303aaef25360-Untitled-30ঢাকায় আসছেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘কনসার্ট ফর বাংলাদেশ ক্রিকেট’ অনুষ্ঠানে গান করবেন তিনি। টি-২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনসার্টের। আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।



সূত্রটি জানিয়েছে, ১৬ মার্চ ঢাকায় টি-২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। তার দিন দুয়েক আগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।



জানা গেছে, এ আর রহমানের সঙ্গে আয়োজকদের এরই মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে। তাঁর সঙ্গে এই সংগীত সফরে আসছে ৮০ জনের একটি দল। এই দলে থাকছেন সংগীতশিল্পী, বাদ্যযন্ত্রশিল্পী, আলো ও শব্দ প্রকৌশলী, ব্যবস্থাপকসহ অনেকে।

কনসার্টের তারিখ চূড়ান্ত হওয়ার পর মার্চ মাসের শুরুর দিকে নির্ধারিত কিছু স্থান থেকে আগ্রহীরা টিকিট কিনতে পারবেন। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা