,

বাঘের মুখ থেকে রক্ষা

5302d54e8b199-chinaচীনের এক যুবক চিড়িয়াখানায় একজোড়া হোয়াইট বেঙ্গল বাঘের খাঁচায় ঢুকে পড়েছিলেন। বাঘের থাবা, টানাহেঁচড়া ও তীক্ষ দাঁতের কামড়ে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি।

যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২৭ বছর বয়সী ওই যুবকের নাম ইয়াং জিনহি। বাঘদের খাওয়ানোর জন্য এক ব্যাগ চাল নিয়ে খাঁচার ভেতরে লাফিয়ে পড়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে তাঁরা ভেবেছিলেন ওই ব্যক্তি চিড়িয়াখানার কর্মী। কিন্তু পরে তাঁরা বিষয়টি বুঝতে পারেন। ততক্ষণে ওই যুবককে আঁচড়, টানাহেঁচড়া ও তীক্ষ দাঁতের কামড়ে আহত করে একটি বাঘ।

এরপর চিড়িয়াখানার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে বাঘের মুখ থেকে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরিবার দাবি করেছে, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। এ জন্য তাঁকে মনোরোগ চিকিত্সকের কাছে নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর