,

টি-টুয়েন্টি টুর্ণামেন্টে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট একাডেমী

bbaria নোয়াখালীতে রয়েল টাইগার্স এনার্জি ড্রিংকস টি-টুয়েন্টি টুর্ণামেন্ট ২০১৪ অংশগ্রহণ নিচ্ছে ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া।

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়ামে গত ১৪ ফেব্রুয়ারী থেক শুরু হয়েছে রয়েল টাইগার্স এনার্জি ড্রিংকস টি- টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৪। এতে

অংশগ্রহণ করবে ৭টি জেলার ৮টি দল। গ্রুপ ‘এ’ তে অংশগ্রহণ করবে ফেনী জেলা ক্রিকেট দল, চাঁদপুর জেলা ক্রিকেট দল, ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া ও টেলেন্ট- হান্ট ক্রিকেট একাডেমী কুমিল্লা।

গ্র“প ‘এ’ তে রোববার দুপুর ২টায় ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া ১ম খেলায় অংশগ্রহণ করবে চাঁদপুর জেলা ক্রিকেট দলের বিরুদ্ধে। ১৮ ফেব্রুয়ারী সকাল ৯টায় অংশগ্রহণ করবে টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমী কুমিল্লার বিরুদ্ধে।
১৯ ফেব্রুয়ারী সকাল ৯টায় অংশগ্রহণ করবে ফেনী জেলা ক্রিকেট দলের বিরুদ্ধে।

প্রতিটি গ্রুপ হতে শীর্ষস্থানীয় ২টি করে দল সেমিফাইনালে উন্নীত হবে। আগামী ২১ ফেব্রুয়ারী ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্ণামেন্টে ভাল ফল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুছ শামীম।

ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার সদস্যগণ হলেন- মোঃ সুমন (অধিনায়ক), প্রসেনজিত দাস জুনিয়র (উইকেট কিপার ও সহ অধিনায়ক), ফখরুল, মাহিন, রোহান, প্রসিনজিত সিনিয়র, মামুন, জালাল, আলম, আল আমিন, জিহাদ, ইমন, সাব্বির, ফারদীন, বোরহান, দেলোয়ার, মুস্তাকিম ও ফয়সুল, কোচ মোঃ রুহুল কুদ্দুছ (শামীম) ও ম্যানেজার মোঃ আজিম।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি