শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার সিটির প্রতিশোধ

530054104869d-manchester-cityচেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচেই হারের মুখ দেখেছিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের লড়াইটা যে তাই প্রতিশোধেরই হবে, সেটা আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। এই দৃঢ় প্রত্যয় আর প্রতিশোধস্পৃহার সামনে শেষ পর্যন্ত নত হতেই হলো চেলসিকে। হারের মুখ দেখে এফএ কাপ থেকে ছিটকে পড়ল হোসে মরিনহোর চেলসি। আর ২-০ গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ম্যানচেস্টার সিটি।



নিজেদের মাঠে গতকাল আধিপত্য বিস্তার করেই খেলেছে ম্যানচেস্টার সিটি। ১৫ মিনিটের মাথায় ইয়া তোরের দূরপাল্লার একটি শট ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক পিটার চেক। ফিরতি বলটা আর জালে জড়াতে পারেননি স্টিভান জভেটিক। এক মিনিট পরে অবশ্য সমর্থকদের আর হতাশ করেননি মন্টেনেগ্রোর এই ফরোয়ার্ড। এডিন ডেকোর পাস থেকে বল পেয়ে মাপা শটে বল জড়িয়েছেন চেলসির জালে। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা সামির নাসরি। পাঁচ সপ্তাহ মাঠের বাইরে কাটিয়ে দলে ফিরেই গোল করেছেন এই ফরাসি মিডফিল্ডার।



গতকাল প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়েই যে মাঠে নেমেছিলেন, সেটা ম্যাচ শেষে স্বীকারও করেছেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, ‘আমরা প্রতিশোধই চেয়েছিলাম। এই জায়গা থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আর আমরা তাদের কিছুই নিতে দিইনি। এটা আমাদের জন্য ছিল দারুণ একটা জয়।’



চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে এই জয়টা নিশ্চয়ই অনুপ্রাণিত করবে ম্যানচেস্টার সিটিকে। আগামী মঙ্গলবার নকআউট পর্বের প্রথম খেলায় মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা।— রয়টার্স

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান