,

শিল্পাচার্য জয়নুল আবেদীন তাঁর অমর সৃষ্টির জন্য বাঙ্গালীর শ্রদ্ধায়, ভালোবাসায় বেঁচে আছেন বেঁচে থাকবেন—জেলা প্রশাসক

Brahmanbaria-Shilpokola-picture_15-2-14-5-300x233জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন বাংলাদেশের গৌরব। তাঁর সৃষ্টিশীলতা আন্তর্জাতিকভাবে ব্যপ্ত। তিনি আরো বলেন, আমাদের ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধে তাঁর কর্মকান্ড, সৃষ্টিশীলতা অগ্রনী ভূমিকা পালন করেছে। তাঁর ছবিতে আমাদের অঞ্চলের ঐতিহাসিক অনেক বাস্তবতার চিত্র শিল্পিত আকারে ফুটে উঠেছে। তাঁর দুভিক্ষের ছবি বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। বাংলার মানুষের জীবন, সংগ্রাম তাঁর ছবির গুরুত্বপূর্ন প্রেক্ষাপট। শিল্পাচার্য জয়নুল আবেদীন তাঁর অমর সৃষ্টির জন্য বাঙ্গালীর শ্রদ্ধায়, ভালোবাসায় বেঁচে আছেন বেঁচে থাকবেন। তিনি গতকাল শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমীর হলরুমে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও জেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আজাদ ছাল্লালের সভাপতিত্বে ও বাচিকশিল্পী হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মো.নাজমুল আহসান, এডহক কমিটির সদস্য পীযুষ কান্তি আচার্য, মো.মনির হোসেন। আলোচনা শেষে পীযুষ কান্তি আচার্যের পরিচালনায় একাডেমীর শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে।সবশেষে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা