,

বালুর বস্তা টানলেন উইলিয়াম ও হ্যারি

52feea68d7898-sandbagযুক্তরাজ্যের বন্যাদুর্গত গ্রামবাসীর সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন যুবরাজ প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বন্যার পানি থেকে গ্রামবাসীর ঘরবাড়ি রক্ষায় দুই ভাই গতকাল শুক্রবার দেশটির সেনাদের সঙ্গে যোগ দিয়ে বাঁধনির্মাণ কার্যক্রমে অংশ নিয়ে বালুর বস্তা টেনেছেন।

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, লন্ডনের পশ্চিমাঞ্চলে টেমস নদীর পাশে বন্যাদুর্গত ডেসিট বাঁধ নির্মাণে বালুর বস্তা টেনেছেন। একসময় সেনাবাহিনীতে কাজ করা রাজপরিবারের দুই সদস্য উইলিয়াম ও হ্যারি।

উইলিয়াম ও হ্যারির দাদি রানি দ্বিতীয় এলিজাবেথও বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খাদ্য ও ঘুমানোর সরঞ্জাম পাঠিয়েছেন তিনি।

গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ঝোড়ো হাওয়া বইছে ও বৃষ্টি হচ্ছে। জানুয়ারিতে তা প্রকট আকার ধারণ করে বন্যায় রূপ নিয়েছে।

টেমস নদীর অববাহিকা ও আশপাশের এলাকাগুলো বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি