শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের যান্ত্রিক জীবনে বসন্ত উৎসব বৈচিত্রের সমাগম ঘটিয়েছে—ড.আশরাফুল আলম

searchবর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে এ উৎসব উদ্ধোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.আশরাফুল আলম। উদ্ধোধনী বক্তৃতায় ড.আশরাফুল আলম বলেন, বাঙ্গালী জীবনে বসন্ত উৎসব প্রাণের মাঝে জাগরনের ছোয়া দিয়ে যায়। এ উৎসব সুন্দরের পথে মানুষকে আহবান করে। নতুন দিনের প্রত্যাশায় আমরা এ উৎসব থেকে উপাদান নিয়ে এগিয়ে যাবো।আমাদের যান্ত্রিক জীবনে বসন্ত উৎসব বৈচিত্রের সমাগম ঘটিয়েছে।আহা আজি এ বসন্তে-এই সমবেত রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।গানের সাথে সাথে সংগঠন কর্মীরা ফুল ছিটিেেয় অভ্যাগতদের স্বাগত জানান। এসময় কর্মসূচীর মধ্যে ছিলো আবৃত্তি,কবিতা পাঠ,সঙ্গীত,নৃত্য।সংগঠনের সদস্য শিপনুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব অমিতাভ চক্রবতীর পরিচালনায় আলোচনা করেন সমাজকর্মী নজরুল ইসলাম,সংস্কৃতিকর্মী নেলী আকতার।কবিকন্ঠে কবিতা পাঠ কবি আবদুল মান্নান সরকার, ,কবি আমির হোসেন।আবৃত্তি করেন বাচিকশিল্পী মো.মনির হোসেন।স্বাগত ভাষন দেন বসন্ত সংগঠনের আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজ।সঙ্গীত পরিবেশন করেন নবনীতা রায় বর্মণ,নাঈমা জান্নাত রি,মাইশা রহমান,হেপী মোদক।ঊষা নৃত্যালয়ের প্রশিক্ষক পূজা দেব রায় সানীর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন ফ্লোরা,জয়শী,মোর্শেদ,শিল্পী,রুবেল,চিশতিয়া রহমান অনন্ত।উৎসব চলাকালে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার সমাগম ঘটে। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা