,

শুক্রবার সকাল থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরন শুরু করেছে জেলা আওয়ামীলীগ

upzila-election-1_14280_01ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাচন তদারকি ও একক প্রার্থী মনোনয়ন দেয়া সহ নির্বাচন পরিচালনা নিয়ে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে জেলা আওয়ামীলীগ।ইতিমধ্যেই গঠন করা হয়েছে নির্বাচন সমন্বয় কমিটি।উপজেলা নির্বাচনী কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদাদুল বারী।জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল মামুন সরকার এর পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি,পৌর মেয়র হেলাল উদ্দিন,সহসভাপতি এড.তফছিরুল ইসলাম,শফিকুল আলম এমএসসি,যুগ্ম-সম্পাদক তাজ মো.ইয়াছিন,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,মাহবুবুল বারী চৌধুরী মন্টু,মুজিবুর রহমান বাবুল।এসময় সম্পাদকমন্ডলী ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় জেলার সরাইল বাদে সকল উপজেলার সকল দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য শুক্রবার সকাল থেকে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি