শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে অচল যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল

52fc57877548c-Strom-1যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূল ও দক্ষিণাঞ্চলে ভারী তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিন হাজার ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মেইনে অঙ্গরাজ্য পর্যন্ত মোট ২২টি অঙ্গরাজ্য ঝড়ে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তুষারঝড়ে ওয়াশিংটন থেকে বোস্টন পর্যন্ত আট ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমে গেছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, আজ বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া থেকে নিউইয়র্কের হাডসন উপত্যকা হয়ে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে ১০ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের স্তর জমতে পারে।

দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্য ও জর্জিয়ার উত্তরাঞ্চলের সব কাউন্টিতে দুর্যোগ-পরিস্থিতি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (ফেমা) গতকাল বিকেলে জানিয়েছে, খাদ্য, পানি, কম্বল, জেনারেটরসহ ত্রাণসহায়তা সরবরাহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি