,

মৌসুমীর লেখা গান আর কবিতা

52fbd55f9a55d-Untitled-230চিত্রনায়িকা মৌসুমী প্রথম গান লিখেছিলেন বছর দুয়েক আগে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ভারতের শিল্পী অভিজিৎ। আর গানটি ব্যবহার করা হয় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছায়া-ছবি চলচ্চিত্রে। এবার ভালোবাসা দিবস উপলক্ষে মৌসুমী আবারও গান লিখেছেন। গানটির প্রথম দুটি লাইন হলো: ‘তোমার চোখের ভাষা আমি পড়তে পারি না, তোমাকে তাই আমি কিছু বলতে পারি না’। গানটির সুর করেছেন আলাউদ্দীন আলী। গত সোমবার গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। গত মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের স্টুডিওতে হলো গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। জানা গেল, কাল ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে বিভিন্ন সময় প্রচার করা হবে মিউজিক ভিডিওটি।

মৌসুমী বলেন, ‘লেখালেখির অভ্যাস আমার সেই ছোটবেলা থেকেই। লেখালেখি করি মনের তাগিদে। তবে গান লেখার সিদ্ধান্তটা হুট করে।’

জানালেন, এবার ভালোবাসা দিবসের জন্য তিনি একটি কবিতাও লিখেছেন। কবিতার শিরোনাম ‘শুধুই তুমি’। দর্শক আর ভক্তদের জন্য কবিতাটি ভালোবাসা দিবসে মৌসুমীর শুভেচ্ছা।

জানা গেছে, কাল ভালোবাসা দিবসে মাছরাঙা টিভিতে ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ওমর সানি-মৌসুমী দম্পতিকে। দুই ঘণ্টার এই অনুষ্ঠান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল সাতটায়।

শুধুই তুমি

বিনিদ্র রজনী আমার কাটে তোমার অপেক্ষায়

এক প্রহর, দুই প্রহর, তিন প্রহর, শত প্রহর

শুধুই ভেবেছি, কেমন করে তুমি

পালাতে চেয়েছ সুখের সাগরে ডুব দেবার জন্যে

পেরেছ কি?

আমার সবটুকু যন্ত্রণার কিছুটা তুমিও নিয়ে গেছ

যখন দেখি আমার জন্মদিনে

কেউ বেনামে ফুল পাঠায়, তখন বুঝি সে তুমি

যখন দেখি মুঠোফোনে

কেউ আমার কণ্ঠ শোনে, ও প্রান্তে থাকে নিস্তব্ধ

তখন বুঝি সে তুমি

যখন গভীর গভীর রাতে,

আমার বুকের ভেতর কেউ কাঁদে

তখন বুঝি সে আর কেউ নয়

তুমি, শুধু তুমি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর