শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৪২ বছর পর চারগাছ বাজার নির্বাচন : ২৭ প্রার্থী ৩৪৬ ভোটারের কাছে দৌড় ঝাপ

Picture-33স্বাধীনতার ৪২ বছর পর  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউপির চারগাছ বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২০১৪ আগামী ২২ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম চারগাছ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে দুইটি পরিষদে ২৭জন বিভিন্ন পদে প্রার্থী হয়ে নির্বাচন করছেন। অপর দিকে  নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে । চারগাছ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ হেবজু মিয়া(ছাতা প্রতিক) প্রার্থী হয়ে তার পরিষদে ১৩ জন সদস্য ও সভাপতি প্রার্থী দেলোয়ার হোসেন দুলু মহাজন (আনারস প্রতিক) পরিষদে ১৪জন সদস্য নিয়ে মোট ২৭ জন পদ প্রার্থী বাজারের ৩ শত ৪৬ জন ভোটার নিয়ে  নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরা রং বেরং ব্যানার, পোষ্টারে পথে-ঘাটে, দোকানপাটে টানিয়ে প্রচা প্রচারণায় সরগম করে তোলেছে। বাজার ব্যবসায়ীরা জানান ৪২ বছর পর বাজারে এই প্রথম নির্বাচনকে সামনে রেখে সকলেই আনন্দ উৎসবে মেতে উঠেছে প্রার্থীসহ বাজার ব্যবসায়ীরা। এই নির্বাচনে দুই পরিষদের একটির সভাপতি মো.হেবজু মিয়া ও অপরটির  সভাপতি দেলোয়ার হোসেন দুলু মহাজন দুই জনই একই গ্রামের বাসিন্দা। এই নির্বাচনে বাজারের চারিদিকে একই আওয়াজ উঠেছে সভাপতি পদপ্রাথী (ছাতা মার্কা) মো.হেবজু মিয়া বাজারের ব্যবসায়ীদের সুখে-দুঃখে নিয়মিত খোঁজ খবরে জাপিয়ে পড়েন বিধায়  বিপুল ভোটে বিজয় হওয়ার সম্ভবনা রয়েছে  বলে বাজারের সচেতন মহল অমিত প্রকাশ করেন। সভাপতি পদপ্রার্থী  দেলোয়ার হোসেন দুলু মহাজন (আনারস মার্কা) বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে বাজার ব্যবসায়ীরা জানান।এই নির্বাচনকে কেন্দ্র করে ২৭ প্রার্থীই ছোট বড় প্রায় ২০হাজার পোষ্টারে  চারগাছ বাজার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পোষ্টারের নগরী হয়ে পড়েছে বলে এক শিক্ষিত ব্যবসায়ী সাংবাদিককে জানান। গতকাল মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান আগামী ২২ ফেব্র“য়ারী চারগাছ বাজার পরিচালনা কমিটির নির্বাচন -২০১৪ শান্তীপূর্ণভাবে অনুষ্ঠিত হবে । 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা