,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ashugonjoব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেড(এপিএসসিএল) এর কর্মকর্তাদের এক তরফা বেতন বৃদ্ধির প্রতিবাদ ও শ্রমিক-কর্মচারিদের সমহারে বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আজ মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (চট্ট-২৪৮৮)এর উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন দপ্তর প্রদক্ষিন করে। পরে একই স্থানে এসে সংগঠনের সভাপতি ওহিদুল্লাহ এর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াসি উদ্দিন, মোবারক হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, কর্মকর্তাদের এক তরফা বেতন বৃদ্ধি করা হলেও শ্রমিক-কর্মচারিদের সমহারে বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি। অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের বাংলাদেশ সরকারের জাতীয় বেতন স্কেল এর নীতি অনুসরন করে বেতন বৃদ্ধি করার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন বক্তারা। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর