,

ভ্রাম্যমান আদালতের অভিযান : ২টি ডায়াগনস্টি সেন্টারকে সীলগালা ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

bbariaব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী ও বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও দুটি প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আহসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশের কারনে শহরের মসজিদ রোডের আল-হেলাল হোটেল ( ক্বারী হোটেল) কে ৫০ হাজার টাকা জরিমানা, ডাঃ ফরিদুল হুদা রোডের মাতৃ ভান্ডারকে ৩০ হাজার টাকা, দুটি ফার্মেসীকে ১৮ হাজার টাকা, কুমারশীল মোড়ের ভিআইপি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত একই রোডের এ্যাপেলো হাসপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা ও এর অপারেশন থিয়েটারকে সীলগালা করে দেয়। পরে আদালত ডাঃ ফরিদুল হুদা রোডের হোপ ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা ও সীলগালা করে দেয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টার দুটিকে জরিমানা ও সীলগালা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি