,

নিজ এলাকার উন্নয়নে বিত্তশালীদের ভূমিকা রাখতে হবে….মেয়র

Untitled-312ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রত্যেক এলাকায় বিত্তশালী ব্যক্তি বর্গ রয়েছেন। যাদের অনেকই দানবীর ও সমাজসেবী হিসেবে পরিচিত। এসমস্ত ব্যক্তিবর্গ যদি নিজ নিজ এলকার উন্নয়নে ভূমিকা রাখেন তাহলে আমরা সহজেই অনুন্নত এলাকা সূমূহের উন্নয়ন করতে পারি। তিনি পৌরসভার উন্নয়নে এলাকার বিত্তশালী ও নেতৃস্থানীয় ব্যক্তিদের ভূমিকা রাখার আহবান জানান। মেয়র, গতকাল সকালে কাউতলী স্টেডিয়ামের পূর্ব পাশের রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন কালে সমবেত সূধীজনের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর শামিমা বেগম বেগম, নির্বাহী প্রকৌশলী এ টি এম মহিউদ্দিন খন্দকার, সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা সেলিম রেজা হাবিব, অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, মস্তু মিয়া, বাবুল মিয়া, দানা মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মেয়র মাটি কেটে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করেন। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের