,

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলার ছুরিকাঘাতে ২ ফল ব্যবসায়ী আহত

B Baria Mapশহরের কুমারশীল মোড়ে ফল কেনাবেচা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক মহিলার ছুরিকাঘাতে দুই ফল ব্যবসায়ী আহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে কুমারশীল মোড়ের নাজ হোটেল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে ওই মহিলাও আহত হয়। ছুরিকাহত দু’জন ফল ব্যবসায়ী হলেন- মহরম আলী (৩৬) ও জাহের মিয়া (২৪)। তারা সহোদর। তাদের বাড়ি শহরতলীর বিরাসার গ্রামে। তাৎক্ষণিক তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক তাহমিনা আক্তার ওরফে সুমি হাজারী নামের ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সুমি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বাড়ি সদর উপজেলার উড়শিউড়া গ্রামে। তার বিরুদ্ধে মাদক ও অনৈতিক ব্যবসার নামে ব্ল্যাকমেইলের নানা অভিযোগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান,  গ্রেফতারকৃত সুমি শহরের চিহ্নিত ব্ল্যাকমেইলার। বিভিন্ন সময়ে সে ছেলেদের ফাঁদে ফেলে অর্থ আদায় করে। তার বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও একটি মামলায় সাজাপ্রাপ্তের ওয়ারেন্ট রয়েছে।

শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি