,

ইডেনকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ

52f88af41f04d-timthumbইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে আজ সোমবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।

বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে হাজার খানেক শিক্ষার্থী অংশ নেন। কলেজ গেটের সামনের রাস্তার এক পাশ অবরোধ করে তাঁরা এ মানববন্ধন করেন। এ সময় তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলেজগেট থেকে আজিমপুুর কবরস্থান ঘুরে নীলক্ষেত হয়ে কলেজগেটে  ফিরে যান তাঁরা। একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি নিয়ে যাচ্ছে।

স্মারকলিপিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেড় শতাব্দীর প্রাচীন এ কলেজের অবকাঠামো ও কার্যক্রম বিবেচনা করে এটি বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এ কলেজকে স্বায়ত্তশাসন দিলেই কেবল এসব সংকট দূর হবে।

আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুক্তা বাড়ৈ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়ায় এ কলেজের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করতে প্রায় সাত-আট বছর লেগে যায়। একই সঙ্গে এখানে উচ্চশিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই আমরা এই আন্দোলন শুরু করেছি।’

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম