,

আখাউড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

train-ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মোগড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন গঙ্গাসাগর স্টেশন পার হওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টায় লাইনচ্যুত হয়। ট্রেনটির মাঝামাঝি একটি বগির দু’টি চাকা লাইন থেকে সড়ে পড়ে। মেইন  লাইনে এ দুর্ঘটনা ঘটায় এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্ত:নগর মহানগর গোধূলি, ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর উপকুল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি গঙ্গাসাগর স্টেশন পার হয়ে যাওয়ার পর রেলগেইট এলাকায় একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এ অবস্থায়ই ট্রেনটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ট্রেনের পরিচালকের কামরাসহ চারটি বগি রেল সেতুর উপর আটকে আছে। আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারি ট্রেন নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হব। দু’টি চাকা তুলতে খুব বেশি সময় লাগবে না। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর