শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দেশকে আলোকিত করতে হবে —আইনমন্ত্রী আনিসুল হক

news-brahmanbaria-11শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম.চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকতে হবে। ভালো ফলাফল অর্জনে অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা আবশ্যক। সুস্বাস্থ্য-আর্দশবান নাগরিক হবার জন্য শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষকসহ অভিভাবকদেরকেও অধিক সচেতন হতে হবে। আজকের প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়ে উঠে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দেশকে আলোকিত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বিদ্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি উপরোক্ত কথাগুলো বলেছেন। গতকাল শনিবার বিকেলে কসবা উপজেলা সদরে হাবিবুল ইসলাম মেমোরিয়েল হাই ¯ু‹লের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে বড় ধরণের সাফল্য অর্জন ও অবদান রেখে যাচ্ছেন। স্কুলের প্রতিষ্ঠিাতা ও সভাপতি মো.সফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমজি হাক্কানী। স্কুলের প্রধান শিক্ষক মো.জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। উল্লেখ্য, ২০১৪ সালের প্রথম দিকেই পাঁচ শতাধিক ছাত্রছাত্রী নিয়ে কসবায় স্কুলটি যাত্রা শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা