শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মেহেদির রঙ না মুছতেই লাশ হলো নববধূ

sorailব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাতের মেহেদির রঙ মুছার আগেই লাশ হতে হলো বর্ণা আক্তার (১৮) নামের এক নববধূকে। শনিবার সকালে উপজেলা সদরের চাঁনমনিপাড়াস্থ স্বামীগৃহ থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে উপজেলা সদরের চাঁনমনিপাড়া গ্রামের মৃত মাসুদ মিয়ার মেয়ে বর্ণা আক্তারের সাথে একই এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে জুয়েল মিয়ার বিয়ে হয়। শুক্রবার সন্ধ্যায় স্বামীর বসত ঘরে বর্ণার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ নিহতের স্বামীগৃহ থেকে নববধূ বর্ণা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে নববধূর মৃত্যু নিয়ে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে। এটি রহস্যজনক মৃত্যু দাবি করে স্থানীয় অনেকে জানান, পারিবারিক কলহের কারণেই নববধূ বর্ণাকে অকালে লাশ হতে হলো। সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ময়না তদন্ত রিপোর্ট পেলেই নববধূর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান