,

বৈশাখে মাইলসের ‘প্রতিচ্ছবি’

52f6732e4452e-Untitled-12এবার পয়লা বৈশাখেই মাইলসের নতুন গান শুনতে পাবেন শ্রোতারা। মাইলসের নতুন অ্যালবামের নাম প্রতিচ্ছবি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কিনেটিক মিউজিক বিশ্বব্যাপী অনলাইনের মাধ্যমে অ্যালবামের গানগুলো বাজারজাত করবে।

মাইলসের সদস্য হামিন আহমেদ জানান, প্রতিচ্ছবি তাঁদের বাংলা গানের সপ্তম অ্যালবাম। আর ইংরেজি ও বাংলা মিলে নবম অ্যালবাম।

প্রতিচ্ছবি অ্যালবামের গানগুলো কেমন হবে? হামিন বলেন, ‘মাইলস যে ধরনের গান করে, তেমন ১২টি গান থাকবে এই অ্যালবামে। তবে গানগুলো হবে এ সময়ের। সময়ের যে পরিবর্তন এসেছে, তার একটা ছোঁয়া থাকবে প্রতিচ্ছবির গানগুলোতে।’

এরই মধ্যে সাতটি গানের কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজও শিগগিরই শেষ হবে। মাইলসের আরেকজন সদস্য শাফিন আহমেদ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি দেশে ফেরার পরই অ্যালবামটির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়।

হামিন জানান, অনলাইনের পাশাপাশি অডিও সিডি আকারেও প্রতিচ্ছবি অ্যালবামটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছে মাইলস। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তাদের সর্বশেষ অ্যালবাম প্রতিধ্বনি বের হয় ২০০৬ সালে। অন্য অ্যালবামগুলো হলো মাইলস, এ স্টেপ ফারদার, প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রয়াস ও প্রবাহ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর